মালদা

পশ্চিমবঙ্গে স্বেচ্ছারক্তদান আন্দোলন সংশ্লিষ্ট সমাজকর্মীদের উদ্যোগে ৩১ তম রাজ্য সম্মেলন শুরু হল মালদায়

প্রতি বছর বিভিন্ন জেলায় হয় এই সম্মেলন। পশ্চিমবঙ্গে স্বেচ্ছারক্তদান আন্দোলনসংশ্লিষ্ট সমাজকর্মীদের উদ্যোগে ৩১ তম রাজ্য সম্মেলন এবছর অনুষ্ঠিত হল মালদায়। আজ থেকে শুরু হল চলবে আগামী ১৫ তারিখ পর্যন্ত। মালদা টাউন হলে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানটি। আজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিপল্লী ভলান্টারি হেলথ অ্যাওয়ারনেসের সম্পাদক উত্তম কুমার ঝাঁ, ডিপিএসসির চেয়ারম্যান আশিস কুন্ডু, ডেপুটি সিএমওএইচ অমিতাভ মণ্ডল, সিএমওএইচ সৈয়দ সাহাজাহান শিরাজ, প্রাক্তন অধ্যাপক সত্যরঞ্জন চৌধুরী, শক্তিপদ পাত্র, ডাঃ ডি সরকার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। রক্তের সংকট মেটানোর উদ্দেশে তাদের এই রাজ্য সম্মেলন বলে জানান উদ্যোগতারা। তাদের এই উদ্যোগকে সার্থক করতে তারা সকলকেই আহব্বান জানিয়েছেন। এই সম্মেলনে বিভিন্ন জেলা থেকে প্রায় ৭৫ টি সংগঠন ও প্রায় দুই শতাধিক প্রতিনিধি অংশগ্রহন করবেন। তিন ধরে চলা এই সম্মেলনে মোট ১৪ টি সেসেনে আলোচনা হবে বলে জানান পানিপল্লী ভলান্টারি হেলথ অ্যাওয়ারনেস এর সদস্য উত্তম কুমার ঝাঁ।